ঝাড়গ্রামে হাতির হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু এলাকায় শোকের ছায়া - The News Lion

ঝাড়গ্রামে হাতির হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু এলাকায় শোকের ছায়া


 দি নিউজ লায়নঃ   ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া অঞ্চলের সোরো গ্রামে  হাতির হামলার ঘটনাটি ঘটে ।উল্লেখ করা যায় যে গত ১০ ই ডিসেম্বর ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া অঞ্চলের  সোরো গ্রামের বাসিন্দা গুরুচরণ হেমব্রম হাতির হামলায় গুরুতর আহত হয়। তাকে তার পরিবারের লোকেরা ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে এসেভর্তি করে।  ১৫  দিন চিকিৎসা চলাকালীন শুক্রবার গভীর রাতে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল হাতির হামলায় আহত গুরুচরণ হেমব্রম মারা যায়।


 শনিবার ৬৩  বছর বয়সী গুরুচরণ  হেমব্রম  এর মৃতদেহ টি  ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটিকে  তার পরিবারের হাতে তুলে দেয়। মৃতদেহ ময়নাতদন্তের পর শনিবার রাতে  সোরো গ্রামে তার পরিবারের লোকেরা নিয়ে আসে। গুরুচরণ হেমব্রম  এর মৃতদেহ গ্রামে আসার পর তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।


ওই এলাকায় বেশ কয়েকটি হাতি রয়েছে ।হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে।  বিষয়টি  বন দফতরকে জানানো হয়েছে। কিন্তু হাতির হামলার ঘটনা বন্ধ হয়নি ।যার ফলে এলাকাজুড়ে হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। তার মধ্যে গুরুচরণ হেমব্রম এর মৃত্যুর ঘটনায় হাতির হামলার আতঙ্ক  এলাকায় ছড়িয়ে পড়েছে ।বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে বনদফতরের নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.